ঢাকা
logo
প্রকাশিত : November 15, 2026

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে আইজেনকটের প্রত্যাখ্যান

ইসরাইলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, নেতানিয়াহুর এই ধাপ্পাবাজির কৌশল কাজে দেবে না।

রোববার (১৫ নভেম্বর) এক্সে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তার অভিযোগ, নেতানিয়াহু ঐক্যের কথা বললেও তার কর্মকাণ্ডে এর কোনো প্রতিফলন নেই।

বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটি নেতানিয়াহুর সর্বশেষ ধাপ্পাবাজি। আলোচনা আগে থেকেই নির্ধারিত থাকার পর তিনি আলোচনার আহ্বান জানাচ্ছেন। ঐক্যের কথা বলছেন, অথচ নেসেটে (ইসরাইলের পার্লামেন্ট) রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করছেন।’

তিনি দাবি করেন, তিনি ঐক্য চান। কিন্তু পার্লামেন্টের অনুষ্ঠানকে তিনি কলঙ্কিত করেছেন ঘৃণামূলক বক্তব্য দিয়ে। এসব কৌশল আমার ওপর কাজ করবে না।”

এর আগে বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। পরে এক ভিডিওবার্তায় ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ওই বৈঠক তার এই বিশ্বাস আরো দৃঢ় করেছে যে জাতীয় ঐক্যের সরকার গঠন করা জরুরি।

নেতানিয়াহুর দাবি, জাতীয় ঐক্যের সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে। তিনি বলেন, তেহরান ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

তবে নেতানিয়াহুর এই আহ্বানে সাড়া না দিয়ে তার বক্তব্যকে কৌশলী রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন আইজেনকট। তার মন্তব্যে, জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যায়। অপরদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়ে যায়।

ইতিমধ্যে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সবমিলিয়ে তিনি দেড় মাস সময় পাবেন সরকার গঠনের জন্য। সরকারিসেবা

আরব দলগুলো বলছে, আইজেনকোটের জোটকে তারা সমর্থন দেবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram