ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৬
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

নাটোরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ৫

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানের প্রস্তুতিকালে মাদক কারবারিদের হামলায় র‌্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন ও রিয়াজুল করিম। এছাড়া শাহীন নামে এক সদস্যকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাত ৯টার পর এএসআই পারভেজ মুন্সির নেতৃত্বে সাদা পোশাকে থাকা র‌্যাবের ৫ সদস্য উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করতে যায়। এ সময় সেখানে থাকা মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের ঘিরে রেখে তাদের পরিচয় জানতে চায়।

এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram