ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩৩
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কুরআন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্কাইভিউ হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। পরে ১৯৮৫ সালে ১১ই মে কুরআন অবমানোনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঈদগাহে এক প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালালে ৮ জন শহীদ হন। সেসব শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দরা।

শেষে ঐতিহাসিক কুরআন দিবসের ওপর কুইজ, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram