ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪১
logo
প্রকাশিত : মে ১০, ২০২৬

৯ মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ২৩.৫৬ শতাংশ

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসার ভাটা চলতি অর্থবছরের নয় মাস শেষে মার্চেও কাটেনি; এ সময়ে নিট বিদেশি বিনিয়োগ এসেছে এক বিলিয়ন ডলারের কিছুটা বেশি। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে তা ২৩ দশমিক ৫৬ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখ গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে নিট এফডিআই ছিল ১০০ কোটি ৬০ লাখ (১.০৬ বিলিয়ন) ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩১ কোটি ৬০ লাখ (১.৩১ বিলিয়ন) ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অর্থবছরের নয় মাস শেষে বিদেশি বিনিয়োগ কম হওয়ার পেছনে বেশি প্রভাব রেখেছে সবশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকে কম এফডিআই আসার বিষয়টি।

এ সময়ে নিট এফডিআই এসেছে ১৯ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৭৪ দশমিক ৭৪ শতাংশ কম।

আগের ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৭৮ কোটি ৮০ লাখ ডলারের নিট এফডিআই এসেছিল।

আর চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ওই অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৭১ কোটি ২০ লাখ (১.৭১ বিলিয়ন) ডলার; যা আগের অর্থবছরের চেয়ে ২০ দশমিক ১৪ শতাংশ বেশি।

বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরে নিট এফডিআই এসেছিল ১৪২ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট-বিওপি) তথ্য প্রকাশ করে। এতে এ সময়ের নিট এফডিআইয়ের তথ্যও পাওয়া যায়।

বাংলাদেশের বিভিন্ন খাতে মোট যে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসে, তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের মুনাফার অর্থ দেশে নিয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাই নিট বিদেশি বিনিয়োগ।

এদিকে নয় মাসে নিট এফডিআই কমলেও গত ২০২৫ পঞ্জিকা বছরের হিসাবে দেশে বিদেশি বিনিয়োগে বড় প্রবৃদ্ধির তথ্য মেলে।

বছর শেষ হওয়ার চার মাস পর গত ৫ মে ২০২৫ সালের নিট এফডিআইয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

এতে দেখা যায়, ২০২৫ সালের পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) হিসাবে ১৭৭ কোটি ৪ লাখ ডলারের নিট এফডিআই আসে, যা ২০২৪ সালে ছিল ১২৭ কোটি ৩ লাখ ডলার।

এ হিসাবে এক বছরে নিট এফডিআই বেড়েছে ৫০ কোটি ডলারের কিছু বেশি; শতাংশের হিসাবে ৩৬ দশমিক ৩৬ শতাংশ।

বাংলাদেশে ২০২৩ সালে বিভিন্ন বিদেশি কোম্পানি ও দেশের নিট সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৪৬ কোটি ৪১ লাখ ডলার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram