ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২১
logo
প্রকাশিত : মে ৭, ২০২৬

সৌদি থেকে এলো এক লাখ টন তেল, চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি ফের তেল পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে এ কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি নতুন চালান দেশে এসে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার পর পরিশোধন কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন থাকায় উৎপাদন সীমিত রাখা হবে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।

মামুনুর রশীদ খান আরও জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

এদিকে, ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, দেশে নতুন অপরিশোধিত তেলের চালান আসায় পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে যে পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে, তা দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সৌদি আরব থেকে ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram