ঢাকা
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের ‎মাঝে ছাগল বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ‎নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল ও ছাগলের জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারী সার্জন তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হাসান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৪৬ নারীর প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাগলের জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram