ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৬

ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান থেকে শত শত কোটি ডলারের তেল কেনার অভিযোগে চীনের তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতির মাঝেই এই ঘোষণা এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তাদের দাবি, এই প্রতিষ্ঠানটি ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বড় গ্রাহক।

ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, তারা ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের অংশ হিসেবে কাজ করা প্রায় ৪০টি শিপিং কম্পানি এবং জাহাজের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীনের হাতেই ইরানের তেলের বড় বাজার

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল কেনাবেচায় নতুন করে চাপ তৈরি হলেও সেই তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে রয়েছে চীন। বিশ্লেষণা সংস্থা কেপলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরান থেকে রপ্তানি হওয়া তেলের ৮০ শতাংশের বেশি কিনছে চীন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মূলত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মার্কিন সম্পদ জব্দ করে এবং তাদের সঙ্গে আমেরিকানদের ব্যবসা নিষিদ্ধ করে।

এর ফলে চীনের কিছু বড় স্বাধীন রিফাইনারি ইরানের তেল কেনা থেকে সরে দাঁড়ালেও ছোট স্বাধীন রিফাইনারিগুলো (টিপট রিফাইনারি) তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে। কারণ, তারা মার্কিন আর্থিক ব্যবস্থার ওপর খুব বেশি নির্ভরশীল নয়।

বিশেষজ্ঞদের মতে, ইরানের তেল ক্রয়ে বড় প্রভাব ফেলতে হলে চীনা ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বেশি কার্যকর হতে পারে, কারণ এসব ব্যাংকই লেনদেন সহজ করে দেয়।

এদিকে ইরান সরকারের ওপর আর্থিক চাপ আরো বাড়ানো হচ্ছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

তিনি বলেন, ইরান যেসব জাহাজ, মধ্যস্থতাকারী ও ক্রেতার মাধ্যমে বিশ্ববাজারে তেল বিক্রি করে—সেগুলোর যোগাযোগ বা চলাচল সীমিত করতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram