ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলন্ত মোটরসাইকেলে আগুন, নেভালো ফায়ার সার্ভিস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওভার হিটিংয়ের প্রভাবে একটি মোটরসাইকেল চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাচোল বাসস্ট্যান্ড বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরপরই মোটরসাইকেল থেকে নেমে যান আরোহী। এ ঘটনায় সুস্থ রয়েছে মোটরসাইকেল আরোহী নাচোল উপজেলার বহরইল গ্রামের আব্দুর রশীদের ছেলে আরিফ হোসেন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ধানসুরা থেকে আমনুরার দিকে যাওয়ার পথে নাচোল বাজারে উপস্থিত হলে হঠাৎ করেই আগুন লাগে। পরে টাংকি থেকে আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। এরমধ্যেই গাড়ি থেকে নেমে যান মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এমদাদুল হক সময় সংবাদকে জানান, ওভার হিটিংয়ের প্রভাবেই এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। চলন্ত অবস্থায় আগুন লাগলে স্থানীয় খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram