ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ দম্পতিসহ গ্রেপ্তার ৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘ইমো হ্যাকিংয়ে’ জড়িত এক দম্পতিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোমিনপুর সড়কে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এক দম্পতিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট, ১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ইমো হ্যাকিংয়ে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৯১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা মাদক ব্যবসার পাশাপাশি সাইবার অপরাধের সঙ্গেও জড়িত বলে জানায় পুলিশ।

একই দিনে লালপুর উপজেলায় পৃথক অভিযানে তিনজন মাদকসেবী ও একজন মাদক পরিবহনকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল ইসলাম, আসলাম ও আশরাফুল। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, মাদক পরিবহনের দায়ে সাইদুরকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram