ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

জ্বালানি তেলের দাম আবারো শত ডলার ছাড়াল

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় হরমুজ প্রণালি পুনরায় চালু না করার অঙ্গীকার করেছে ইরান। এই অনিশ্চয়তার মধ্যে আজ বৃহস্পতিবার তেলের দামে এই বড় লাফ দেখা গেল।

মার্কিন তেলের বেঞ্চমার্ক চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুড ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে দেওয়া হয় অবরোধ। এর পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা শুরু।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram