

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজীনগর এলাকায় অবৈধভাবে ফসলি জমি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেন ও প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, স্কেভেটর ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফসলি জমি কাটা হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় একটি মামলায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশের ক্ষতি হয়, এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

