ঢাকা
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ১, ২০২৬

গোপালগঞ্জসড়ক বিভাগে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বুধবার দুপুরে জেলা প্রশাসক একটি ঔষধি গাছের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিন একই সময়ে গোপালগঞ্জ সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ হাবীবউল্লাহ, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম একটি করে গাছের চারা রোপণ করেন।

এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সামিউল কাদের খান, সহকারী প্রকৌশলী রেফাতুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সুমন কর্মকার, মেহেদী হাসান, মো: হাফিজ হোসেন, মো: করিম আলী খান, মোঃ রাশিদুর রেজা, মোঃ মোস্তাফিজুর রহমান, মো: শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram