ঢাকা
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ১, ২০২৬

শায়েস্তাগঞ্জ জংশনে মোবাইল চুরি ও মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে মোবাইল চুরি প্রতিরোধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ও বাকিদের বিরুদ্ধে মানবিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুরে আটককৃতদের মধ্যে আব্দুর রহিম (৫৬), মানিক মিয়া (৫৪) ও লুৎফুর রহমান (২৮)-এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। অপরদিকে, দুই প্রতিবন্ধী দুলাল মিয়া (৪৫) ও হৃদয় মিয়াকে (৫০) মানবিক কারণে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আটক হওয়া আরও ৫ শিশুকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে স্থানীয় জনতার সহযোগিতায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল জংশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহ আলম মিয়া জানান, আটককৃতদের মধ্যে ৫ জন গাঁজা সেবন ও ৫ শিশু ড্যান্ডি সেবনের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে ৩ জনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী ৫ শিশু ও দুই প্রতিবন্ধীকে মানবিক কারণে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, রেলওয়ে জংশনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মোবাইল চুরি ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, পুলিশের এমন অভিযান জংশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram