ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2026

সিরাজগঞ্জের কাজিপুরে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জন্যে বরাদ্দকৃত সৌদি সরকারের (কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার) দেয়া উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের সামনে থেকে এই খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেস্তাফিজুর রহমান।

উপজেলার ৫৫ টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মোট ১ হাজার চারশ শিক্ষার্থীর মাঝে এই খেজুরের প্যাকেট বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, “খেজুরগুলো জেলা থেকে পাওয়া মাত্রই আমরা লিস্ট করে আজকে সেগুলো শিক্ষার্থী অনুপাতে বিতরণ করে দিয়েছি।”

বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram