ঢাকা
logo
প্রকাশিত : October 29, 2026

পক্ষপাতিত্বের অভিযোগে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারি প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগে ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যাংক কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট দলের পক্ষে প্রচার ও পক্ষপাতিত্বের লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়ায় তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া ৯ কর্মকর্তা ও তাদের কেন্দ্র: মাসুদ রানা — সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জয়নাল আবেদীন — ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র, জুলফিকার আলী — ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফরিদা ইয়াসমিন — গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সাদেকুল ইসলাম — সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসা কেন্দ্র, মোহাম্মদ আলী জিন্নাহ — সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ওবাইদুর রহমান — দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শাহাদুল ইসলাম — বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও আব্দুল জব্বার — বড়গ্রাম আলিম মাদ্রাসা কেন্দ্র

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই নির্বাচনী অপরাধের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শূন্য পদগুলোতে নতুন কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৯ তারিখ) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে একযোগে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। ভোটের ঠিক আগের রাতে একসংগে এতজন কর্মকর্তাকে প্রত্যাহার করার ঘটনায় স্থানীয় নির্বাচনী মাঠ ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram