ঢাকা
logo
প্রকাশিত : October 29, 2026

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি, দাবি ট্রাম্পের

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওহাইওর চিলিকোথিতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে এ যুদ্ধ শুরু করিনি’। তিনি আরো বলেন, ‘আমার ক্ষমতায় আসার অনেক আগেই এই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল।

’সমাবেশে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কারণেই ইরানের সামরিক শক্তি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তিনি জানান, ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র থাকলেও তার সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় দেশটির ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালাতে গিয়ে মারাত্মক হিমশিম খাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চলাকালেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তবে আলোচনার টেবিলে কূটনীতি চলার মাঝেই ইরানের ওপর হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও গত বছর আলোচনার এক পর্যায়ে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বোমারু হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram