ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬

কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরিন বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন বেগম ওই এলাকার বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে যান। সেখানে ঘরের ভিতর ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আশপাশের লোকজন বাড়িতে জড়ো হন। এ সময় তার স্বামীকে বাড়িতে না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাজারহাট থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান-অভিমানের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলার পর, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram