ঢাকা
logo
প্রকাশিত : February 1, 2026

বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক

মীর সিরামিক লিমিটেড, বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’-র যাত্রা শুরুর মাধ্যমে। দীর্ঘদিনের আস্থা ও “বি উইথ দ্য বেস্ট” ভাবনাকে কেন্দ্র করে ক্লি ও তাদের স্লোগান “দ্য সিরামিক অব মডার্ন লিভিং” নিয়ে বাজারে এসেছে।আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই ব্র্যান্ডটি নিজেকে উপস্থাপন করছে।

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আয়োজিত জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।উক্ত আয়োজনে মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব রুসলান নাসির, ডিরেক্টর জনাব মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরামিক শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

মীর সিরামিক লিমিটেড জানায়, “ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়।নান্দনিক, দীর্ঘস্থায়ী টাইলস-ক্লিও মানুষের আধুনিক জীবনধারায় নতুনত্ব যোগ করবে।”

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মীর সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক উদ্বোধনী বক্তব্য দেন, এরপর ম্যানেজিং ডিরেক্টর এবংডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ নিজ নিজ বক্তব্য প্রদান করেন। সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে লেজার শো-র মাধ্যমে 'ক্লিও' -এরলোগো ওপণ্যের আনুষ্ঠানিক উন্মোচন হয়। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা’র সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

'ক্লিও' ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে, মীর সিরামিক লিমিটেড বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী, নান্দনিক এবং বৈশ্বিক অনুপ্রেরণায় তৈরি সিরামিক পণ্য প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিত করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram