ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১২
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬

তাহাজ্জুদের ডাক মানেই ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা: নাহিদ ইসলাম

ভোটের আগের রাতে তাহাজ্জুদের সময় বিএনপির নেতাকর্মীদের ঘুম থেকে ওঠার যে নির্দেশনা তারেক রহমান দিয়েছেন, সেটাকে ‘ভোটকেন্দ্র দখল’ এবং ব্যালটে ‘সিল মারার পরিকল্পনা‘ হিসেবে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।

সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনি সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এ মন্তব্য করেন।

রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের এ সমাবেশে নাহিদ বলেন, “একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। বলা হচ্ছে, তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে।

“তাহাজ্জুদের পর তারা সিল মারার পরিকল্পনা করছে; ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দিবে।”

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি একাধিক নির্বাচনি জনসভায় কর্মী-সমর্থকদের ভোটের আগের রাতে তাহাজুদ্দের সময় ঘুম ওঠার আহ্বান জানান।

তিনি ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে নেতাকর্মীদের ভোটারদের লাইনে দাঁড়িয়ে যাওয়ার কথা বলেন।

ভোট নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে’— এমন আশঙ্কা প্রকাশ করে এ আহ্বান জানান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের এ বক্তব্যের দিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, “১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, আমাদের বোনেরা-মায়েরা, সাধারণ মানুষ যেন নির্ভয়ে-নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন। যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

জামায়াতে ইসলামীর নির্বাচনি জোটের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি।”

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram