ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2026

নতুন পে স্কেলে দ্রব্যমূল্য বিবেচনায় রাখা হয়েছে, দাবি অর্থ উপদেষ্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে পে স্কেলের প্রতিবেদন জমা দেয়া হবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যদের সাথে নিয়ে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। তবে প্রতিবেদন জমার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

সালেহউদ্দিন আহমেদ জানান– সরকারি চাকরিজীবীরা খুশি হবেন, এমন সুপারিশ থাকছে প্রতিবেদনে। সুপারিশের ক্ষেত্রে দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

প্রসঙ্গত, ২০১৫ সালের বেতনকাঠামো অনুসারে বেতন-ভাতা পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। গত দশ বছরে নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি-দাওয়া উত্থাপন করেন সরকারি চাকরিজীবীরা। গত জুলাইয়ে অন্তবর্তী সরকার পে কমিশন গঠন করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram