

জাহিদুল ইসলাম রিফাত, জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ হতে পারে আগামী ৬ জানুয়ারি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় সদস্যরা এ বিষয়ে নিজেদের মতামত জানান।
সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটগ্রহণের দিন সকালে এমন সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, ঘেরাও করা হয় প্রশাসনিক ভবন।
