ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৫

পীরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯২০ জন প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে সরিষা, গমসহ রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগ এইসব বীজ ও সার বিতরণ করে।

বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:রণজিৎ চন্দ্র রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল বক্তব্য রাখেন।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে গমের বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি, সরিষার বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি, চিনা বাদম বীজ ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, চাষী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram