ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৫

সালমান শাহ হত্যাকান্ডে জড়িতদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বাড়তি সতর্কতা

হিলি প্রতিনধি: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্তরা যাতে কোন ভাবেই দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কাবস্থা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এই পথ দিয়ে ভারত-বাংলাদেশে যাকয়াতকারী যাত্রীদের ছবির সাথে হত্যা মামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সালমান শাহ হত্যাকান্ডের সাথে জড়িতরা যাতে কেউ কোন ভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram