ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৯
logo
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

রাণীংশকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিযনের বাকসা সুন্দরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাজামাল (৬০) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজামাল ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে শাহাজামাল নিজের অটোভ্যানটি চার্জে দেন। সোমবার সকালে চার্জার খুলে অন্য একটি রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram