ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২২
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫

পঞ্চগড়ে সাড়ে ৩ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী তিন লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচি আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। মাসব্যাপী হলেও চলবে ২০ কার্যদিবস। প্রথম ১২ কার্যদিবস চলবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। পরবর্তী আট কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের টিকা দান কার্যক্রম চলবে কমিউনিটিতে।

পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু ছড়ায় এবং সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করে। এজন্য টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের নিকট পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীরা কার্যকর ভূমিকা পালন করতে পারে।

তিনি টিকা সম্পর্কে অপতথ্য প্রচার ও গুজব প্রসঙ্গে বলেন, টিকা নিয়ে অনেক অপতথ্য প্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য প্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ কর্মসূচি সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জেলার এক হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখ ৪৭ হাজার ২৫০ জনকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এক লাখ ১৪ হাজার ৯২৭ জনকে এক হাজার ৬২টি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

জেলা সিভিলে সার্জন অফিস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাফাত বিন শাহ, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবুসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram