

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সিঁদুর খেলার মধ্য দিয়ে ১১৬টি পূজামণ্ডপের শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মছলন্দপুর, সাগুনি শালবন, সতীর ঘাটসসহ পৃথক তিনটি ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য ভক্তরা তাদের প্রতিমা গুলো নিয়ে আসেন। পর্যায়ক্রমে নদীর পানিতে প্রতিমা গুলো ভাসিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন ফন্ট এর আহবায়ক রাম কৃষ্ণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কমিটির সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, সাংবাদিক বিষ্ণুপদ রায় প্রমুখ।

