ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৫

জনবল নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত ৯ম ও ১০ম গ্রেডের ১৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)
বয়সসীমা: ১৮–৩২ বছর

২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয়। শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয়। শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৪. উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৫. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

৬. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড)
বয়সসীমা: ১৮-৩২ বছর

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৮ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৫টা।

আবেদন ফি
সব পদের জন্য ভ্যাটসহ আবেদন ফি ২২৩ টাকা।
সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) ভ্যাটসহ আবেদন ফি ৫৬ টাকা।

নির্দেশনা
আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে ক্লিক করুন। বিজ্ঞপ্তি দেখতে ক্লিকে চাপুন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram