ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩০
logo
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

পরিচালকের আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি

শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করিয়েছেন। লিপ জব, নোস জব কিংবা শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের সার্জারিও করিয়ে থাকেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষের মত—এ ধরনের অস্ত্রোপচার না করালে নায়িকা হিসেবে কাজ পাওয়া সমস্যা হয়। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়।

কয়েক দিন আগে ‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শোলাঙ্কি রায়। এ আলাপচারিতায় এ অভিনেত্রী বলেন, “আমি কারো নাম নেব না। কিন্তু আমাকে অনেকে বলেছেন, ‘তোমার মুখ টিভির তুলনায় সিনেমায় দেখতে বেশি খারাপ লাগে।’ আসলে আমার মুখে তো কোনো ইনজেকশন দেওয়া হয়নি।”

ঘটনার বর্ণনা দিয়ে শোলাঙ্কি রায় বলেন, “একবার এক অনুষ্ঠানে এক পরিচালক আমাকে ‘ব্রেস্ট সার্জারি’ করাতে বলেছিলেন। ‘নায়িকা হতে গেলে একটু খাঁজ থাকা দরকার’—এই ভাষায় কথাটি তিনি আমাকে বলেছিলেন। এটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রভাবিত হইনি। আমি যেহেতু যথেষ্ট ম্যাচিউর ছিলাম, তাই সেই কথাটা পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু যে মেয়েটি নতুন এসেছে, যার বয়স অল্প, এখনো এতটা ম্যাচিউরিটি আসেনি তার উপর তো এর প্রভাব পড়বেই।”

পরিচালকের আপত্তিকর মন্তব্য শোলাঙ্কির উপরে প্রভাব ফেলেছি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এমনিতে স্যোশাল মিডিয়ায় সারাক্ষণ বলা হয়, এটা করো ওটা করো। তারপর যদি সামনে এসে কেউ বলে তাহলে সেটা কিছুটা হলেও প্রভাব ফেলে, খুব যন্ত্রণাদায়ক হয়। এটা অনেকদিন আমাদের মাথায় থেকে যায়। আর মেয়েদের এটা বেশি শুনতে হয়। আমি যখন এটা শুনেছিলাম আমার স্বাভাবিকভাবেই খুব খারাপ লেগেছিল। তবে সেই মুহূর্তে আমি সেই পরিচালককে বলেছিলাম, ‘এটা আমি বুঝে নেব’। কিন্তু ভেতরে ভেতরে তো নিশ্চয়ই প্রভাব ফেলেছিল, না হলে এখনো এটা নিয়ে কথা বলতাম না।”

রোগা বলেও নানা কথা শুনতে হয় শোলাঙ্কিকে। এ কারণে পারিবারিক অনুষ্ঠানে যাওয়াও ছেড়ে দিয়েছিলেন। শোলাঙ্কি রায় বলেন, “আমি মাঝখানে পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ দেখা হলেই ওখানে অনেকে জিজ্ঞাসা করতেন, আমি কেন এতটা রোগা হয়েছি। আমি তো সারা জীবনই রোগা ছিলাম। ফলে আমাকে দেখে অবাক হওয়ার মতো তো কিছু হয়নি।”

টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে পা রাখের শোলাঙ্কি রায়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। ২০২২ সালে ‘বাবা বেবি’-এর মাধ্যমে সিনেমায় অভিষেক হয়। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেন যীশু সেনগুপ্ত।

নাম লিখিয়েছেন ওয়েব সিরিজেও। তার অভিনীত উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘পাপ’, ‘মন্টু পাইলট’। ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে শোলাঙ্কির পরিবর্তে অভিনয় করেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। শোলাঙ্কি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘বিষহরি’। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram