ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৬

ফিফা বিশ্বকাপে কোন লিগ থেকে কতজন খেলছেন

বিশ্বকাপের ফুটবল রোমাঞ্চে কাঁপছে পুরো বিশ্ব। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে বিশ্বসেরা তারকাদের যোগান দিয়ে মাঠের রাজত্ব ধরে রেখেছে ক্লাব ফুটবলের শীর্ষ লিগগুলো।

বরাবরের মতোই বিশ্বমঞ্চে সবচেয়ে বড় আধিপত্য ইংলিশ প্রিমিয়ার লিগের। যেখান থেকে এবার মাঠ মাতাবেন সর্বোচ্চ ১৫৪ জন ফুটবলার। এবারের আসরে অংশ নেওয়া ৪০টি ভিন্ন দেশের স্কোয়াডেই আছেন প্রিমিয়ার লিগের প্রতিনিধিরা। যার মধ্যে ম্যানচেস্টার সিটি থেকে একাই যাচ্ছেন ১৯ জন এবং আর্সেনাল থেকে থাকছেন ১৬ জন ফুটবলার।

এই তালিকার দ্বিতীয় অবস্থানে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা। বিশ্বমঞ্চে এই লিগের প্রতিনিধিত্ব করবেন ৯৪ জন ফুটবলার। এর মধ্যে সর্বোচ্চ ১৮ জন খেলবেন বায়ার্ন মিউনিখ থেকে, আর দ্বিতীয় সর্বোচ্চ ১১ জন থাকছেন বরুশিয়া ডর্টমুন্ডের।

স্প্যানিশ লা লিগা থেকে বিশ্বমঞ্চে লড়বেন ৮১ জন ফুটবলার। শীর্ষ ক্লাব এফসি বার্সেলোনা থেকে খেলছেন ১৫ জন; যার মধ্যে ৮ জনই আছেন স্পেন দলে। এছাড়া দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ থেকে ডাক পেয়েছেন ১২ জন।

ইতালি জাতীয় দল এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও সিরিআ লিগ থেকে মাঠ মাতাবেন ৭৬ জন ফুটবলার। যার মধ্যে ইন্টার মিলান থেকে ১৪ ও জুভেন্টাস থেকে থাকছেন ১২ জন খেলোয়াড়।

ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে ৫৪ জন ফুটবলার জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। যার মধ্যে ফরাসি জায়ান্ট পিএসজি থেকেই থাকছেন ১৭ জন।

ইউরোপের বাইরে লাতিন আমেরিকার অন্যতম শীর্ষ ব্রাজিলিয়ান লিগ থেকে এবার রেকর্ড ৩২ জন ফুটবলার খেলবেন ২০২৬ বিশ্বকাপে। যার মধ্যে খোদ ব্রাজিলের মূল স্কোয়াডেই আছেন এই লিগের ৭ জন প্লেয়ার।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram