ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

জয়পুরহাটে জুলাই শহীদ দিবস পালিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করা হয়।

এ সময় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সিভিল সার্জন ডাঃ আল মামুন, এনসিপি, জুলাই যোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থাসমূহ।

পুষ্পস্তপক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জুলাইয়ের স্মৃতি নিয়ে ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন ডাঃ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকির, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, জুলাই যোদ্ধা এম এ হাসান, হাসিবুল হক সানজিদ, মোরসালিন, শহীদ বিশালের মা বুলবুলি বেগম প্রমুখ।

আলোচনা সভায় জুলাই যোদ্ধারা জুলাই আন্দোলনে খুনিদের দ্রুত বিচার এবং শাস্তি কার্যকর করার দাবি জানান। এছাড়াও তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন জেলা প্রশাসনের নিকট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram