ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

হারলেও আশা শেষ নয়, সেমিতে যেতে কঠিন সমীকরণের সামনে পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনায় লেগেছে বড় ধাক্কা। যদিও শেষ চারের লড়াই থেকে এখনও তারা পুরোপুরি ছিটকে যায়নি।

মঙ্গলবার পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে ইংল্যান্ড। এই ধাপে প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। তাদের সঙ্গে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করা নিউ জিল্যান্ড ১ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে। প্রথম ম্যাচে হারা শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য।

শীর্ষ দুই দল পাবে সেমি-ফাইনালের টিকেট। ইংল্যান্ডের বিপক্ষে হেরে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য আর তাদের হাতে নেই। তবে অন্যান্য ম্যাচের ফলের ওপর নির্ভর করে শেষ চারে যেতে পারে তারা। এজন্য তাদের মেলাতে হবে কিছু সমীকরণ।

সমীকরণ-১

নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই (শ্রীলঙ্কা ও ইংল্যান্ড) হেরে যায় এবং পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সেমিফাইনালে খেলবে সালমান আলি আগার দল। এক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকবে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকবে পাকিস্তান। ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা থাকবে তিনে, ১ পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড চারে থাকবে।

সমীকরণ-২

নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের একটিতে জেতে, তখন পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, যাতে তারা নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারে। তখন নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থেকে শেষ চারে যাবে পাকিস্তান।

এখন নিউ জিল্যান্ডের নেট রান রেট ০.০০০, পাকিস্তানের -০.৪৬১, শ্রীলঙ্কার -২.৫৫০। নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই জেতে, তাহলে সেমিফাইনালে উঠে যাবে তারাই। পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইটা তখন হবে যাবে শুধুই আনুষ্ঠানিকতার।

আর যদি নিউজিল্যান্ড তাদের বাকি দুই ম্যাচেই হারে এবং পাকিস্তানও হারে শ্রীলঙ্কার বিপক্ষে, তখন লঙ্কানরা ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমি-ফাইনালে। নিউজিল্যান্ড বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ও আগামী শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram