ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকার লড়াই আজ

নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামার আগে পাকিস্তানের সমীকরণে কোনো প্যাঁচ নেই। সমীকরণটা বরং একদম সরল ও সহজ—ম্যাচ জেতো, সুপার এইটে যাও। এমন সমীকরণের এক ম্যাচের আগে ধারে ও ভারে নামিবিয়ার চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান।

টি-টুয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দশে পাকিস্তানের একজন আছেন, শীর্ষ ২৫ ধরলে তিনজন। আর নামিবিয়ার সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী গেরহার্ড এরাসমাস আছেন যৌথভাবে ৪৯তম স্থানে। বোলিংয়েও আর পার্থক্য—শীর্ষ দশে পাকিস্তানের দুজন আর নামিবিয়ার সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী বার্নার্ড শলৎজ আছেন ৭৯ নম্বরে।

এমন পার্থক্যের পরও পাকিস্তানের ভয় ছন্দহীনতা। এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে জিতলেও ব্যাটসম্যান-বোলাররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। প্রথম ম্যাচে তো নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে হারতে জিতেছে তারা ৩ বল হাতে রেখে ৩ উইকেটে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানে জিতলেও ফিফটি করেছেন শুধু সাহিবজাদা ফারহান আর বল হাতে সর্বোচ্চ উইকেট অফ স্পিনার উসমান তারিকের ৩টি।

এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে উড়ে যাওয়া ম্যাচের পর তো আত্মবিশ্বাসও তলানিতে পাকিস্তান দলের। অনেক নাটকের পর কলম্বোতে হওয়া ভারত ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে হেরেছে ৬১ রানে। সেই ম্যাচের পর পাকিস্তানের প্রধান কোচ চেষ্টা করছেন দলের খেলোয়াড়দের মনোবল ফিরিয়ে আনতে। সেটা কতটা পেরেছেন, তা বোঝা যাবে আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচে।

তবে কাল উসমান তারিক বলেছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচের জন্য খুব ভালোভাবে প্রস্তুত, এ অবস্থা থেকে দলের আত্মবিশ্বাস ফেরানো কঠিন তখনই, যখন আপনি আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ না করবেন। আমরা ভুল নিয়ে কাজ করেছি। তাই আমার মনে হয় কাজটা কঠিন হবে না।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram