ঢাকা
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন সাবেক ভারত অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি জানি না কেন পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। এই প্রথম শুনছি, বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না।’

আজ (বুধবার) থেকে শুরু হতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন ক্রিকেটবিশ্বে উত্তেজনা তুঙ্গে।

টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে পাকিস্তানের এমন সিদ্ধান্ত টুর্নামেন্টে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল।

ভারতের মাটিতে প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে, যেখানে স্কটল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

স্বাগতিক দল হিসেবে ভারতের সম্ভাবনা নিয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এটা ঘরের মাঠে বিশ্বকাপ।

ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেশি।’ একই সঙ্গে তিনি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশের এই আসরে অংশ নেওয়া উচিত ছিল।

এর আগে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, তাদের জাতীয় দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচে মাঠে নামবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সরকারের সিদ্ধান্তের কারণেই এই ম্যাচ বয়কট করা হচ্ছে।

পাকিস্তানের অবস্থানের জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। বিশ্ব সংস্থাটি জানিয়েছে, নির্বাচনী অংশগ্রহণ বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির পরিপন্থী এবং সব দলকে নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে।

সহ-আয়োজক শ্রীলঙ্কাও পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে পর্যটন ও সংশ্লিষ্ট খাতে নেতিবাচক প্রভাব পড়বে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram