ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পাকিস্তান, কাল ম্যাচ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নিতে সোমবার (০২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে খেলতেই সাবেক চ্যাম্পিয়নদের আগমন।

১৫ সদস্যের পাকিস্তান দলটির নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। স্কোয়াডে আছেন অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, ফখর জামান, নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফসহ নিয়মিত মুখগুলো। দলের সঙ্গে আরও রয়েছেন আব্রার আহমেদ, সাহিবজাদা ফারহান, খাজা মুহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, উসমান খান ও উসমান তারিক।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর সোমবার ও মঙ্গলবার বিশ্রাম নেবে দল। এরপর বুধবার (৪ ফেব্রুয়ারি) কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ভেন্যুতেই গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

আইসিসির ‘হাইব্রিড মডেল’ অনুযায়ী, চলতি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। বৈশ্বিক আসরে ভারত ও পাকিস্তানের পারস্পরিক সফর এড়াতেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে, যেখানে দুই দল নিরপেক্ষ ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।

পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে নকআউট ম্যাচগুলোও কলম্বোতেই অনুষ্ঠিত হবে। অন্যথায়, সেমিফাইনাল ও ফাইনাল হবে যথাক্রমে কলকাতা ও আহমেদাবাদে।

এর আগে রোববার পাকিস্তান সরকার নিশ্চিত করে যে দলটি বিশ্বকাপে অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর আইসিসির সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া অসন্তোষের প্রেক্ষাপটেই পাকিস্তান অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram