ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬

যে দেশের টুর্নামেন্ট, তাদেরই নিয়ম চলে, আইসিসির কিছু করার নেই: সাকিব

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না, সে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই অনিশ্চয়তার শুরু হয় চলতি মাসের শুরুতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলে। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন সাকিব আল হাসান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মোস্তাফিজের বাদ পড়াটা দুঃখজনক।

এবারের আইপিএল নিলাম থেকে ৯.২০ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে উগ্রবাদীদের হুমকির পর বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।

এই বিষয়ে সাকিব বলেন, ‘অবশ্যই একজন একজন খেলোয়াড়ের দিক থেকে তো এটা খুবই হতাশাজনক। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক একটা বিষয়।’

এরপরই সাকিব জানান, এই বিষয়ে বিসিবি বা আইসিসির কিছু করার ছিল না। তিনি বলেন, ‘এটা যে দেশে টুর্নামেন্ট হয় ঐ দেশেরই নিয়ম চলে। তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। বিপিএলেও যদি দেখেন, জানি না সব রুলস রেগুলেশন পড়া আছে কি না… চুক্তির সময় এমন দেওয়া থাকে। বিসিবির অথোরিটি থাকবে যেকোনো সময় যেকোনো রুলস পরিবর্তন করার, যদি প্রয়োজন হয়। এরকম থাকে আমি যতদূর জানি। সে জায়গা থেকে মুস্তাফিজের কিছু করার ছিল না। মুস্তাফিজের কিছু করার নেই। এমনকি বিসিবিরও নেই, আইসিসিরও নেই।’

তবে বিসিসিআই বিষয়টাকে ভালোভাবে সামলাতে পারত বলে জানান সাকিব। তিনি বলেন, ‘যেহেতু এটা একটা ডমেস্টিক টুর্নামেন্ট। এখানে অন্য কারও হাত দেওয়ার ক্ষমতা নাই। এখানে তাদের যা ইচ্ছা করতে পারে। সেটা একটা দিক। দ্বিতীয়ত আমি মনে করি এটা ভালোভাবে হ্যান্ডেল করা যেত। সেটা কেন করেনি তা তাদের বিষয় বা তারাই ভালো বলতে পারবে। তবে মুস্তাফিজের জন্য খুবই হতাশাজনক।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram