ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫২
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায়

বাংলাদেশে এসেছে ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। প্রতিবারের মতো এবারও সোনালী ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে সেই সুযোগের সময়কাল হবে সীমিত।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্বকাপ ট্রফিবাহী বিমান বাংলাদেশে পৌঁছেছে। এবারের সফরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে বিশ্বকাপের ট্রফিটি।

মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবে ট্রফিটি। সন্ধ্যা ৬টায় এটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।

উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিন আয়োজক দেশ— কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিতব্য এই আসরে থাকছে আগের চেয়ে বেশি দল ও বেশি ম্যাচ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের এই সর্ববৃহৎ আসর।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram