ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2026

কাঠালিয়ায় যৌথ অভিযানে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে বড় কাঠালিয়ার এমবিএফ মনিরা ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কাঠালিয়া নামক স্থানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের চিমনি ও চুলা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও কাঠালিয়া উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইট তৈরির চুলা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে।

কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ এ অভিযান চালান।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি এর সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, আজকে আমরা এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফিট চিমনি ধ্বংস করেছি। পরবর্তীতে ১২০ ফিট উচ্চতায় যত গুলো ইট ভাটার চিমনি রয়েছে, ওইসব ভাটায় অভিযান চালানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram