ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ৪, ২০২৬

আসন্ন বিশ্বকাপে দল ঘোষণা, নেই জাকের আলী-শান্ত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের।

রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

ঘোষিত ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান।

ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। নেই চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেনও। এ দুজনসহ সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের মোট ৬ ক্রিকেটার এবারের দলে নেই। ৯ জন জায়গা ধরে রেখেছেন।

উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram