ঢাকা
logo
প্রকাশিত : October 29, 2026

কালিয়াকৈরে পশু পরীক্ষা ছাড়া মাংস বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও অনিরাপদভাবে মাংস বিক্রির দায়ে ৬জন মাংস ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর বাজারের ৬জন মাংস বিক্রেতা দীর্ঘদিন ধরে পশু জবাইয়ের আগে প্রাণিসম্পদ বিভাগের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা না করেই মাংস বিক্রি করে আসছিলেন। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পায় প্রশাসন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ওই ব্যবসায়ীদের ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা বলেন, ছাড়পত্র না থাকায় তাদেরকে জরিমান করা হয়েছে। তবে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram