ঢাকা
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন

লাতিন-বাংলা সুপার কাপ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার (বাফুফে)। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতেই মাসুদ রানার গোলে এগিয়ে যায় রেড গ্রিন, দ্বিতীয়ার্ধে আতলেতিকো চার্লোনকে সমতায় ফেরান আলিয়ান সামিয়েন্তো। ম্যাচে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ৭৬ মিনিটে বড় আকার ধারণ করে। আর্জেন্টিনার দলটির দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস ও বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ সমতায় শেষ হয়।

এর আগে, অনূর্ধ্ব-২০ দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতার শুরু মাসুদ-রিফাতরা করেছিলেন ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram