

জাকির হোসেন, স্পোর্টস রিপোর্টার: কোয়ার্টার ফাইনাল: দিনাজপুরের সেমিফাইনাল নিশ্চিত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আজ শনিবার (০৮ নভেম্বর ২০২৫) নীলফামারী বড় মাঠে নিরপেক্ষ ভেন্যুতে “তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫”-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই রোমাঞ্চকর খেলায় মুখোমুখি হয় বগুড়া জেলা দল বনাম দিনাজপুর জেলা দল।
হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১১০ মিনিটে দিনাজপুর জেলার ১১ নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার বিপ্লবের দুর্দান্ত একমাত্র গোলেই জয় পায় দিনাজপুর জেলা দল। এই জয়ে তারা জায়গা করে নেয় স্বপ্নের রংপুর বিভাগীয় সেমিফাইনালে।
খেলার সার্বিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচসেরা নির্বাচিত হন বগুড়া জেলা দলের ৩ নম্বর জার্সি পরিহিত স্টপার মোঃ শাওন হোসেন (ব্যাগ)। ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জেলা জজ কোর্টের জিপি এ্যাডভোকেট আবু মোঃ সোয়েম।
দিনাজপুর জেলার এই জয় রংপুর বিভাগের ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

