ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2026

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত সিএনজির সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে স্থানীয়রা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে উভয়পাশে আটকে পড়ে শত শত যানবাহন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত সিএনজিটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন সিএনজির চালক। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, উত্তেজিত হয়ে এলাকাবাসী মহাসড়কে সেলফি পরিবহন বন্ধের দাবীতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবী, এর আগেও বহুবার বেপরোয়া গতির সেলফি পরিবহন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram