ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৫
logo
প্রকাশিত : অক্টোবর ২৯, ২০২৫

বিসিবির হাতে বিপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন

সবশেষ বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে বিসিবিতে ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। যেখানে ৩৬টি সন্দেহজনক ঘটনা চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালি ও পরিচালনাগত ত্রুটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইনগত প্রস্তাব, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও খেলোয়াড়দের সুরক্ষা জোরদারে শক্তিশালী একটি রুপরেখাও দেয়া হয়েছে।

তবে স্বাধীন তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন নিয়ে কোন মন্তব্য করবে না বিসিবি। সুপারিশ আমলে নিয়ে অধিকতর তদন্ত করবে বোর্ড। আর চূড়ান্ত প্রতিবেদন নিয়ে কাজ করবেন বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শাল।

উল্লেখ্য, আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে গঠন করা হয়েছিল স্বাধীন এ তদন্ত কমিটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram