ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩০
logo
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

এমবাপ্পের গোলে ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ জয়ে লিগ টেবিলে ফের শীর্ষস্থানে পৌঁছেছে লস ব্লাঙ্কোসরা।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে নিজেদের মাঠ কলিজিয়াম স্টেডিয়ামে রিয়ালকে আতিথ্য দেয় গেতাফে।

স্বাগতিকদের মাঠে শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল মাদ্রিদ। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু'দল। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে স্বরেূপে ফিরে আসে রিয়াল।

ম্যাচের ৭৭তম মিনিটে ভিনিসিয়ুসকে কনুই দিয়ে ধাক্কা মেরে লাল কার্ড দেখেন নিওম। এর ৩ মিনিট বাদেই গিলেরের পাস ধরে বক্সে ঢুকে শট নিয়ে রিয়ালকে ১-০ গোলের লিড এনে দেন এমবাপ্পে।

নির্ধারিত সময়ের খেলা ৬ মিনিট বাকি থাকতে এবার ভিনি'কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় উইঙ্গার অ্যালেক্স স্যানক্রিস'কে। ফলে ৯ জনের দলে পরিণত হওয়া গেতাফে আর ফিরতে পারেনি ম্যাচে।

৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আবারও টেবিল টপার রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানেই রয়েছে বার্সা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram