ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৮
logo
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

বড়দের দেখানো পথেই হাঁটছে আর্জেন্টিনার যুবদল। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়ার। বল দখলে কলম্বিয়া কিছুটা এগিয়ে থাকলেও শটে দুই দল ছিল প্রায় সমানে সমান। আর্জেন্টিনা ৫টি আর কলম্বিয়া নেয় ৪ শট।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন সিলভেত্তি। বক্সের মধ্যে বল পেয়ে ডানপায়ের শটে তা জালে জড়ান এই ফরোয়ার্ড।

এরপর ৭৯ মিনিটে জন রেনটেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। তবে গোল ব্যবধান আর বাড়েনি।

রোববার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। তারা ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram