ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫৬
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

ম্যানসিটিকে রুখে দিল মোনাকো, আর্সেনালের সহজ জয়

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে শিরোপা খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল আর্সেনাল। তাই আবারও নতুন লক্ষ্য দিয়ে মৌসুম শুরু করেছে গানাররা। দুর্দান্ত ফুটবল খেলে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে একপেশে ম্যাচে ১২তম মিনিটে আর্সেনালকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এরপর প্রথম হাফে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয় হাফেও এনের পর এক আক্রমণ করতে থাকে গানাররা। তবে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা বুকায়ো সাকা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচের দুইটিতে জয় পেল আঁটতেটার দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা।

এদিকে রাতের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে ঈশ মোনাকো। স্টেড লুইতে ম্যাচের ১৫তম মিনিটে হলান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিক মোনাকো। ১৮তম মিনিটে তেজে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে মোনাকোকে সমতায় ফেরায়।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও লিড পায় সিটি। এবারের গোল স্কোরারও সেই হলান্ড। ৪৩তম মিনিটে ও'রেলির ক্রস থেকে হেডে গোল করেন নরওয়েজিয়ান এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এটি হলান্ডের ৫২তম গোল। ৫০ ম্যাচ খেলে এই গোল করেছেন তিনি।

দ্বিতীয় হাফে খেলায় তেমন কোনো আকর্ষণ ছিল না। তবে ম্যাচের ৮৭তম মিনিটে ডি-বক্সের ভেতরে মোনাকোর ডিফেন্ডারকে মুখে লাথি মারায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই পেনাল্টি থেকে গোল করেন এরিক ডায়ার। তাতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram