ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2025

রেকর্ড গড়ে যা বললেন সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সময় তিনি স্পর্শ করলেন ৫০০ উইকেটের মাইলফলক।

রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন সাকিব। মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেট পূর্ণ করেন তিনি। পরে আরও ২ উইকেট তুলে নিলে তার সংগ্রহ দাঁড়ায় ৫০২ উইকেট। 

শুধু তাই নয়, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার পাশাপাশি, বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য রেকর্ড গড়লেন তিনি।  

মাইলফলক ছুঁয়ে খুশি সাকিব জানান, এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার… যা অর্জন করতে পেরেছি, আমি খুশি। 

তবে এই রেকর্ডের অপেক্ষা ছিল বেশ দীর্ঘ। আসরের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পান তিনি। আর পান কেবল ১ উইকেট। এ নিয়ে কিছুটা হতাশা থাকলেও সুযোগ পেয়ে অবদান রাখতে পেরে স্বস্তি প্রকাশ করেন সাকিব। 

তার ভাষায়, গত কয়েক ম্যাচে আমি বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। তবে দলের প্রয়োজনে যখন সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব।

পরিবারও সাকিবের অনুপ্রেরণা। স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছেন তিনি। সাকিব বলেন, পরিবার পাশে থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেক স্বস্তি দেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram