ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
logo
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৫

ক্রিকেটারদের সঙ্গে আজ বসছেন বিসিবি সভাপতি

আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শাল সোমবার ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটকে (আকু) সহায়তা করবেন।

এদিকে ছুটি শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আজ সকালে একটি পাঁচতারা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন।

সেখানে তিনি ক্রিকেটারদের সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলবেন। অ্যালেক্স মার্শালের সঙ্গেও আজ তার বসার কথা রয়েছে। এর আগে ক্রিকেটারদের কাছে সমস্যাগুলো চিহ্নিত করার জন্য একটি ফরম দেওয়া হয়েছিল বিসিবি থেকে।

সমস্যাগুলো চিহ্নিত করার পর দীর্ঘদিন আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করবেন আমিনুল। ক্রিকেটারদের সমস্যা সমাধানে করণীয় পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি।

তবে নারী ক্রিকেটাররা থাকছেন না বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায়। বিশ্বকাপের প্রস্তুতিতে তারা এখন বিকেএসপিতে।

এদিকে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন অ্যালেক্স মার্শাল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram