ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
logo
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৫

আইপিএলের মাঝেই পাঠানকে সরাতে চেয়েছিলেন হার্দিক, ফাঁস হলো আসল সত্য

নিজের সমালোচনা সহ্য করতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। তাই আইপিএলের মাঝেই ইরফান পাঠানকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছেন পাঠান।

সাক্ষাৎকারে পাঠান বলেছেন, ‘একজন ক্রিকেটারের সমালোচনা করার মধ্যে কোনো ভুল নেই।

খেলাধুলা করলে এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকরকেও সমালোচনা সহ্য করতে হয়েছে। ওরা কখনো বোঝাতে চায়নি যে ক্রিকেটের চেয়ে ওরা বড়। আর হার্দিকের ক্ষেত্রে আমি কোনো খারাপ কথা বলিনি।

আমি খারাপ কথা বলার বিরোধী।’তিনি আরো যোগ করেন, ‘গঠনমূলক সমালোচনা করার মধ্যে কোনো ভুল নেই, তবে তা ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। যদি আমি আপনাকে ১৪টি ম্যাচের মধ্যে সাতটিতে সমালোচনা করি, তবে বলা যায় আমি যথেষ্ট ধৈর্য দেখিয়েছি। সমালোচনা করা ধারাভাষ্যকারের কাজের অংশ।

ভারতের সাবেক অলরাউন্ডার স্মরণ করিয়ে দিয়েছেন কীভাবে তিনি অতীতে হার্দিকের পাশে ছিলেন। ২০১২ সালে তিনি সানরাইজার্স হায়দরাবাদকে অনুরোধ করেছিলেন যাতে হার্দিককে দলে নেয়া হয়। পাঠান বলেন, ‘ভিভিএস লক্ষ্মণ পরে স্বীকার করেছিলেন যে আমার পরামর্শ না শুনে ভুল করেছিলেন। সেই সময় হার্দিককে দলে নেওয়া হতো, তবে আজ হয়তো হায়দরাবাদের হয়ে খেলতে দেখতাম।’

পঠান নিশ্চিত করেছেন, ‘হার্দিকের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।

দীপক হুদা, ক্রুণাল পাণ্ডিয়া বা হার্দিককে জিজ্ঞাসা করুন, কেউই বলতে পারবে না যে ইরফান বা ইউসুফ তাদের সাহায্য করেনি।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram