ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১০
logo
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

এশিয়া কাপে দুবার ভারত-পাকিস্তান ম্যাচ

পহেলগাঁও-কাণ্ডের পর দুদেশের সম্পর্কে ছেদ পড়েছে। ভারত-পাকিস্তান ক্রিকেট-কূটনীতিতেও টানাপোড়েন চলছে। তারই জেরে অনিশ্চয়তায় পড়ে মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপ।

অচলাবস্থার অবস্থার অবশ্য অবসান হতে যাচ্ছে। ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কেটে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টুর্নামেন্ট শুরু হতে পারে আগামী ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজন করবে ভারত। কিন্তু সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে।

টুর্নামেন্টের সবচেয়ে চিত্তাকর্ষক ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে আগামী ৭ সেপ্টেম্বর। গ্রুপপর্ব থেকে শীর্ষ দলগুলো উঠবে ‘সুপার ফোরে’। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনাল।

তার মানে, ভারত ও পাকিস্তান দুবার দেখা হতে পারে এশিয়া কাপে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram